Showing posts with label Ishita. Show all posts
Showing posts with label Ishita. Show all posts

Saturday, October 30, 2010

 চ্যানেল আইয়ে ঈশিতা-নওশীন

রুমানা রশীদ ঈশিতা ও নওশীন নাহরীন
চ্যানেল আইতে যোগ দিচ্ছেন অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা ও নওশীন নাহরীন। আগামীকাল থেকেই তাঁরা অফিসিয়াল কাজকর্ম শুরু করবেন। তবে তাঁদের কাজ কী, সেটা বুঝে নিলেও পদবি কী হচ্ছে সেটা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তাঁদের পদবি কী সেটা আগামীকালই নিশ্চিত হবেন বলে জানান তাঁরা। নওশীনের জন্য চ্যানেল আইয়ে যোগদান প্রথমবারের মতো হলেও ঈশিতার এটি দ্বিতীয়। এর আগে ঈশিতা মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে চ্যানেল আইতে কর্মজীবন শুরু করেছিলেন। তবে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে চাকরি শুরু করলেও ঈশিতা প্রধানত সেরাকণ্ঠ, লাক্স-চ্যানেল আই সুপারস্টার এবং লাক্স-চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ক্ষেত্রে চ্যানেল আইয়ের পক্ষ থেকে যে পরিকল্পনা হতো, মূলত সেটাই করতেন।
চ্যানেল আইতে আবার যোগদান উপলক্ষে ঈশিতা বলেন, ‘আসলে খুবই ভালো লাগছে। আমার কাছে চ্যানেল আই নিজের পরিবারের মতো। প্রায় সাড়ে চার বছরের চাকরির অভিজ্ঞতায় কখনো মনে হয়নি বাইরের কোনো প্রতিষ্ঠানে কাজ করছি। চেষ্টা থাকবে নতুনভাবে ভালো কিছু করার।’
অন্যদিকে নওশীন বলেন, ‘বেশ কিছুদিন ধরে চ্যানেল আইয়ের ম্যানেজমেন্ট পর্যায়ের লোকদের সঙ্গে কথা হচ্ছিল। অবশেষে সেটা চূড়ান্ত হয়েছে। চ্যানেল আইয়ের মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আসলে খুবই ভালো লাগছে।’